বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২৪

বাগেরহাটে জলবায়ু সহনশীল ফসল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে জলবায়ু সহনশীল ফসল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকায় অনুষ্ঠিত এই মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের খুলনা জেলা ট্রেনিং অফিসার আব্দুল্লাহ আল মামুন।

প্রকল্প পরিচালক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. আহম্মদ খায়রুল হাসানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন, বাগেরহাট কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ ওমর ফারুক।

বাংলাদেশের লবনাক্তপ্রবণ উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল ফসলের অভিযোজন এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে যাত্রাপুর এলাকার কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১