বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২৪

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ভিআরসি স্টাডি আব্রোড লিমিটেডের চুক্তি


বাণিজ্য ডেস্ক:

এনআরবিসি ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভিআরসি স্টাডি আব্রোড লিমিটেড।  ভিআরসি’র ছাত্রদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুবিধার্থে এই চুক্তি করে প্রতিষ্ঠানটি।  এছাড়াও ভিআরসি’র কর্মচারী এবং নিয়োগকর্তাদের জন্য এনআরবিসি ব্যাংক বিভিন্ন ব্যাংকিং সহায়তা প্রদান করবে।  (৫ ফেব্রুয়ারি) এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এসময় এনআরবিসি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া এবং ভিআরসির ব্যবস্থাপনা পরিচালক সামিয়াল হাসান খান উভয় পক্ষ থেকে এমওইউতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এনআরবিসি ব্যাংক পিএলসি’র ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, এসইভিপি ও হেড অব আরবিবিডি অ্যান্ড এফআইবিডি কাজী মো. সাফায়েত কবির, চেয়ারম্যান নায়লা ফেরদৌস,  ভিআরসি স্টাডি অ্যাব্রড লিমিটেডের এইচবিডি  সিকদার মোহাম্মদ ফাহিদুজ্জামান অমি। এছাড়া উভয় পক্ষের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১