আপডেট : ০৬ February ২০২৪
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: নিরাপদ বৃদ্ধাশ্রমে বসবাসরত অসহায় মা-বাবাদের শীতবস্ত্র দিয়ে তাদের পাশে দাড়াঁলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার লেডিস ক্লাব। এসব অসহায় বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি ও ইউএনও'র সহধর্মিনী তাহরিমা ইসলাম তৃনা। মঙ্গলবার কিশোরগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন নিরাপদ বৃদ্ধাশ্রমে লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে অসহায় এসব ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন- আপনারা বৃদ্ধাশ্রমে বসবাস করছেন বলে মনে করবেন না আপনাদের কোন সন্তান নেই। আমি আপনাদের সন্তান। সুখে দুঃখে সব সময় আমাকে আপনারা পাশে পাবেন। এই শীতে আপনারা কষ্ট পাচ্ছেন তাই আমি ও লেডিস ক্লাবের সদস্যরা আপনাদের জন্য কিছু শীতবস্ত্র নিয়ে এসেছি। আমরা আপনাদের পরিবারের সদস্য হিসেবে পাশে দাড়াচ্ছি এবং আগামীতেও সব সময় দাঁড়াবো। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, উপজেলা পরিষদের সহধর্মিণী ও লেডিস ক্লাবের সদস্য মিসেস আদুরী আজাদ, রোমানা ফেরদৌস, সানা আফরোজ সাথী ,দিলরুবা আক্তার, রোমানা বেগম, সানজিদা ইসলাম, রাজিয়া সুলতানা প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১