বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২৪

নিখোঁজ বাবুকে ফিরে পেতে চাই পরিবার


নিজস্ব প্রতিবেদক:

২২ দিন আগে নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়ে যাওয়া বাবর আলী বাবুকে ফিরে পেতে চাই পরিবার।  এতো দিনেও কোন সন্ধান না পাওয়াতে দু:চিন্তায় দিন পার করছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, রাজশাহীর বাগমারা উপজেলার জামালপুর গ্রামের আব্দুর রবের ছেলে বাবর আলী (বাবু) গত ৮ জানুয়ারী সকাল ১০ টার পর নিজ বাড়ী থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।  বিভিন্ন জায়গায় সন্ধান করেও এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি।  তার মাথার ব্রেইনের সমস্যা আছে।  বয়স আনুমানিক ২৮ বছর।

হারানোর সময় পরনে ছিলো লুঙ্গি ও কালো জ্যাকেট।  কেউ দেখে থাকলে বা সন্ধান পেলে ০১৮৭৯-৭৩৫৪৩২ নম্বরে কল করে জানানোর অনুরোধ জানিয়েছেন তার পিতা আব্দুর রব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১