বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২৪

মোটরসাইকেল দুুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় নারীসহ ২জন নিহত


গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুুর্ঘটনায় ও ট্রেনে ধাক্কায় নারীসহ ২জন নিহত হয়েছে।  মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।  নিহতদের মধ্যে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে আরাফাত সানি (২২) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।  অন্যদিকে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১১টার দিকে আরাফাত সানি নামে এক যুবক দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় উপজেলার মহিমাগঞ্জ বাজারের সোনারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মোটারসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

অপরদিকে মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা নামক স্থানে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাতনামা এক নারী মারা যায়। বোনারপাড়া জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।  বোনারপাড়া জিআরপি থানার এসআই আইনুল হক জানান, ট্রেনের ধাক্কায় এক নারীর দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে যাওয়ায় নাম পরিচয় সনাক্ত করা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আরাফাত সানির লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১