বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২৪

গোয়াইনঘাট বিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন


গোয়াইনঘাট প্রতিনিধিঃ

উপজেলা প্রশাসন ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি তানভীর হোসেন।

দিনভর চলে সোনামনিদের বিভিন্ন প্রতিযোগিতা।  অভিভাবকদের উপস্হিতিও ছিল লক্ষনীয়।  বিকেলে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দুপ্রক সচিব সাংবাদিক আব্দুল মালিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আজির উদ্দিন, মনির উদ্দিন,ইউছুফ আলী।সভায় এলকার অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দের সহযোগিতায় বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানকে প্রাণবন্ত করায় প্রধান শিক্ষক সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

গোয়াইনঘাটে বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করছেন প্রধান অতিথি সাংবাদিক আব্দুল মালিক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১