বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২৪

রাজশাহীতে বাড়ির সামনে থেকে পুলিশের এসআইয়ের মটোরসাইকেল চুরি


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী আরএমপি রাজপাড়া থানার চন্ডিপুর এলাকায় বাড়ির গেটের সামনে থেকে এক পুলিশের এসআইয়ের ১৫০ সিসি বাজাজ পালসার মটোরসাইকেল চুরি হয়ে গেছে।

সোমবার (২৯ জানুয়ারি) আনুমানিক সন্ধা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৯ টার মধ্যে মটোরসাইকেল টি চুরিয়ে হয়ে যায়।  এ তথ্য নিশ্চিৎ করেন রাজশাহী জেলা পুলিশে কর্মরত পুলিশের এসআই উৎপল কুমার সরকার।  তার স্ত্রী আরএমপি পুলিশের এএসআই হিসাবে কর্মরত রয়েছে।

জানা গেছে, সোমবার সন্ধা সাড়ে ৭ টার দিকে এসআই উৎপলের ভাড়া বাড়ি চন্ডিপুর বাড়ির গেটের সামনে রাজশাহী-ল -১১২২২৫ নাম্বারের সাদা কালো রং এর ১৫০ সিসি মটোরসাইকেলটি ঘাড় লক করে রেখে সাহেব বাজার যান এসআই উৎপল।  রাত সাড়ে ৯ টার দিকে বাড়িতে ফিরে এসে দেখে তার রেখে যাওয়া মটোরসাইকেল টি নেই।  অনেক খোঁজা খোজির পরেও মটোরসাইকেল টি আর পাওয়া যায়নি।

পরে বিষয়টি রাজপাড়া থানা পুলিশে জানালে পুলিশ গিয়ে ঘটনা স্থল পরিদর্শন করে।  এ ঘটনায় এসআই উৎপল কুমার সরকার বাদি হয়ে রাতেই রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১