বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২৪

পূর্বধলায় দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্ভোধনী অনুষ্ঠান আজ (৩০ জানুয়ারি) মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খবিরুল আহসানে’র সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন।

সহকারী কমিশনার ভূমি নাজনিন আক্তার, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমী, পূর্বধলা সরকারি কলেজে’র সহকারী অধ্যাপক রতন কুমার বর্মন,পূর্বধলা উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, প্রেসক্লাব সভাপতি জুলফিকার আলী শাহীন, আগিয়া উচ্চ বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক বদরুজ্জামান সহ অন্যেরা।  উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ।  উল্লেখ্য, দুই দিনব্যাপী (৩০-৩১ জানুয়ারি) বিজ্ঞান মেলায় ২০টি স্টল বসেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১