আপডেট : ৩০ January ২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একটি নির্মাণাধীন আবাসিক হলের ছাদ ধসে পড়ে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাবির নির্মাণাধীন এএইচ এম কামারুজ্জামান হলের ১০ তালা ভবনের পাশে আরেকটি অংশের একতলা ছাদ ধসে পড়লে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন এএইচ এম কামারুজ্জামান আবাসিক হলের ১০ তালা ভবনের পাশে লাগোয়া আরেকটি অংশে একতলা ভবনের ছাদে কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ ওই ভবনের আরেকটি অংশে একতলার ছাদ ধসে পড়ে। এতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি পরীক্ষা নিরিক্ষা করে দেখা হচ্ছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১