বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২৪

রাজধানীতে এলডিপির কালো পতাকা মিছিল



অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন আজ রাজধানীতে ‘কালো পতাকা’ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বিজয়নগর থেকে মিছিলটি শুরু হয়। নাইটিঙ্গেল, বিজয়নগর, পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহদপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১