বাংলাদেশের খবর

আপডেট : ২২ January ২০২৪

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে লিবিয়ার রাষ্ট্রদূতের বৈঠক


নিজস্ব প্রতিনিধি:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির সাথে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত এইচ. ই. আব্দুলমুতালিব এস এম সুলাইমানের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় প্রতিমন্ত্রীর দপ্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে লিবিয়ার রাষ্ট্রদূতেরএ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই লিবিয়ার রাষ্ট্রদূত সেদেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকার ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের শুভকামনা জানিয়ে দু’দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে উল্লেখ করেন।

বৈঠকে উভয়পক্ষ দু-দেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহাদ্য-সম্প্রীতি, সুষ্ঠু-সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন, মানব পাচারের প্রতিরোধ, অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করণসহ লিবিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী প্রেরণ বিষয়ে আলোচনা করেন। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, ‍যুগ্মসচিব মো. আবু রায়হান মিঞা এবং মো. সাজ্জাদ হোসেন ভূঞাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১