আপডেট : ১১ January ২০২৪
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা জজ আদালত ভবনে মেডিয়েশন সেন্টার স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এই সেন্টারের উদ্বোধন করেন। উদ্বোধন কালে তিনি বলেন মানুষ নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হয়। মামলার আধিক্যসহ বিভিন্ন কারণে মামলা নিস্পত্তিতে বিলম্ব হয়। যে কারনে ২০২১ সালে সিরাজগঞ্জে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে মেডিয়েটর প্যানেল প্রস্তুত করা হয়েছে। মেডিয়েশন সেন্টারে প্যানেল ভুক্ত মেডিয়েটরগণ বিবাদমান উভয়পক্ষকে নিয়ে বসে সমঝোতার মাধ্যমে বিরোধ নিস্পত্তি করবেন। বিচার বিভাগের নির্দেশনা অনুযায়ী বিরোধ নিস্পত্তি আরো তরান্বিত করতে সিরাজগঞ্জ জজ আদালতে এই মেডিয়েশন সেন্টার চালু করা হলো। তিনি বলেন এটি দেশের প্রথম মেডিয়েশন সেন্টার। তিনি আরও আমরা চাই বিচার প্রার্থীরা অল্প সময়ের মধ্যে তাদের প্রতিকার লাভ করুক। তবে তার জন্য মেডিয়েটরগণসহ সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে বিরোধ নিস্পত্তিতে ভুমিকা রাখতে হবে। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক শেখ মোঃ নাসিরুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক সালমা খাতুন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল তালুকদার, জেলা আইনজীবি সমিতির সভাপতি কায়সার আহমেদ লিটন, সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন লিমন, জিপি মোঃ আব্দুল ওয়াহাব প্যানেল মেডিয়েটর বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসহাক আলী, রনেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১