বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০২৩

মানিকগঞ্জ -২ আসনে প্রার্থীদের নৌকা ও ট্রাকের মধ্যে দ্বন্দ্ব বিরাজ


সিংগাইর মানিকগঞ্জ থেকে:

মানিকগঞ্জ- ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম ও  স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ টুলুর মধ্যে   দ্বন্দ্বে উত্তেজনা  বিরাজ  করছে।  তাদের বৈরি আচরণ ও দ্বন্দ্বে অন্য  স্বতন্ত্র  প্রার্থীরা স্বস্তিতে প্রচারণা  চালিয়ে  যাচ্ছেন।

মমতাজ বেগম নৌকা প্রতীকে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। এর আগে তিনি আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। এবারও তাঁকে বেছে নিয়েছে দল।

মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে অর্থ বিত্ত ব্যয় করেও  নৌকা প্রতীক না পাওয়ায়  হঠাৎকরে     জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু  ট্রাক  প্রতীকে শেষ পর্যন্ত  স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন  । 

নৌকা প্রতীকের প্রার্থী কন্ঠ শিল্পী  মমতাজ বেগম বলেন  আমি কাউকে ভয় পাইনা  ৭  জানুয়ারি  পরে বাটপার দের সাথে বুঝা পরা হবে।

স্বতন্ত্র  প্রার্থী টুটুল বলেন  আমার গণ জোয়ার  দেখে  কেউ আবোলতাবোল  বললে আমার  কিছু আসে যায়না। ভোটাররাই সঠিক সিদ্ধান্ত নিবে।

স্বতন্র প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন টুটুল বলেন,  দীর্ঘ দিন ধরে  ভোটারদের দমবন্ধ  হয়ে আছে। এবার সাধারণ  জনগন নীরবে আমাকে ভোট দিয়ে  নির্বাচিত করবে।

নাম প্রকাশ্যে একাধিক ভোটার বলেন,  মমতাজ ও টুলুর মধ্যে  দ্বন্দ্বে আমরা আতংকে আছি ।  তবে ভাল ও, সৎ লোকে গোপনে ভোট দিয়ে আসব।

উল্লেখ আওয়ামী লীগ  গড়নার স্বতন্ত্র প্রার্থী  ছাড়াও অন্যান্য দল মিলে এই আসনে মোট ১০ জন প্রার্থী রয়েছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী ও দলটির স্বতন্ত্র প্রার্থীরা ছাড়া কাউকে মাঠে  দেখা মিলছেনা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১