বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০২৩

নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ


 নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে পুলিশ লাইন্স একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বিদ্যালয়ের ৬৫০ জন শিক্ষার্থীর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পুলিশ সুপার মো. গোলাম সবুর। এরমধ্যে ৬৩ জন ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছেন।

 রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের বাৎসরিক ফলাফল ঘোষনা করা হয়। এছাড়াও একই অনুষ্ঠানে ২০২৪ সালের প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারীর মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি নেয়া হয়।

বিদ্যালয়ের আয়োজনে ও প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. গোলাম সবুর। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেসে বলেন, পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া বড় কথা নয়। যারা ব্রেঞ্চের শেষে বসে,ভাল ফলাফল করতে পারে না। তারাই এক সময় বাস্তব জীবনে প্রতিষ্ঠিত হয়। দেশ ও জাতীর কল্যানে গরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে।

তিনি আরও বলেন, প্রিয় অভিভাবকরা ছেলে মেয়েদের পড়ার টেবিলে লক্ষ্য রাখবেন, অনেকেই টেবিলে আয়না ও বইয়ের পাতার ভিতরে মোবাইল রাখে। বাবা মাকে দেখলে বই পড়ে, আর সুযোগ পেলে বইয়ের আড়ালে মোবাইল দেখে। অনেকেই বার বার নিজের চেহারা আয়নায় দেখে সময় নষ্ট করে।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের সহধর্মীণি ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি কানিজ ফাতেমা মিলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, সদর থানার ওসি তানভিরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি মো. মশিউর রহমান, মো. জাফর সাদেক, স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম ও সেক সাদি প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১