বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০২৩

ফকিরহাটে ৪টি অস্ত্র সহ ১৩টি ককটেল উদ্ধার


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকা থেকে ১৩টি ককটেল সহ ১টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করেছে খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল। উদ্ধার করা ককটেলগুলো ডিসপোজাল করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে র‌্যাব-৬ এর পরিচালক লেফট্যালেন্ট কর্নেল ফিরোজ কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকায় র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন।

এসময় পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ককটেল সহ ১টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করেন। র‌্যাবের উপস্থিততি টের পেয়ে দুস্কৃতকারীরা পালিয়ে যায় বলে জানান। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

এদিকে রোববার সাড়ে ১১টার দিকে বোমা ডিসপোজাল দল টাউন-নওয়াপাড়া  এলাকার একটি মাঠে উদ্ধার হওয়া ককটেলগুলো ডিসপোজাল করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১