আপডেট : ৩১ December ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে পুলিশ সদর দফতর। প্রতিবেদন অনুযায়ী গত ১৮ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট মামলা হয়েছে ১৮৪টি। রোববার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতীতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর। আর এ সময়কালের মধ্যে গ্রেফতারকৃত মোট আসামির সংখ্যা ২১৫ জন। প্রতিবেদনে নভেম্বর-ডিসেম্বর মাসে উদ্ধারকৃত মোট আগ্নেয়াস্ত্রের পরিসংখ্যানও দেয়া হয়েছে। দুই মাসে মোট ২২১টি অগ্নোয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আর মোট গ্রেফতার করা হয়েছে ৪৩৮ জনকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১