বাংলাদেশের খবর

আপডেট : ৩০ December ২০২৩

 বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জন নিহত


ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতপৃষ্ট হয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বীর ঘোষপাল এলাকার জামাল উদ্দিনের বাড়িতে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, বাড়িতে পরিবার নিয়ে বাস করতেন জামাল উদ্দিন। বসতঘরেই নিজের অটোরিকশা চার্জ দিয়েছিলেন। অটোরিকশাটি চার্জ থেকে খোলার সময় বিদ্যুতস্পৃষ্ট হন জামাল। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট তার সাথেই মারা যান মা আনোয়ারা বেগম (৫০), দুই মেয়ে ফাহমিদা ইসলাম ফারজানা মনি (৬) ও ফারিয়া ইসলাম আলিফা (৪)।

নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ জানান, ঘটনা পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তদন্তের পর জানা যাবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১