আপডেট : ২৪ December ২০২৩
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে কক্ষে এসি দিয়ে সহযোগিতা করেন ভৈরবের আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) এর চেয়ারম্যান ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সহকারী সম্পাদক মো. ফজলুর রহমান। রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ডিজিটাল এক্স-রে কক্ষে আনুষ্ঠানিক ভাবে এসি সংযোজন করেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ও আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) এর চেয়ারম্যান দানবীর মো. ফজলুর রহমান। এসময় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ওমর ফারুক ভূইয়া ও যুগ্ম-আহ্বায়ক মো. সাইদুর রহমান খান সবুজ সহ সাংবাদিকবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১