বাংলাদেশের খবর

আপডেট : ১৯ December ২০২৩

হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবী আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার  বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান মনির ও দেলোয়ার হোসেন মজুমদার মাসুম।

উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল করা হয়েছে। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে সকল প্রকার নাশকতা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১