আপডেট : ১২ December ২০২৩
রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) আগুন দেয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিস জানায়, তারা সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন দেয়ার খবর পায়। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিএনপির ডাকে দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে। ১১তম দফার এই অবরোধ বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শেষ হবে। হরতালের আগের রাতে মতিঝিলের টিকাটুলিতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের একটি স্টাফ বাসে, আশুলিয়ায় ইতিহাস পরিবহন এবং মোহাম্মদপুর এলাকায় মিডলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় দু’জনকে হাতেনাতে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১