আপডেট : ১১ December ২০২৩
লা লিগার ম্যাচ চলাকালে গ্যালারিতে মৃত্যুবরণ করলেন এক দর্শক। রোববার (১০ ডিসেম্বর) গ্রানাদা ও আথলেতিক বিলবাওয়ের ম্যাচ চলাকালীন ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ইনাকি উইলিয়ামসের গোলে ১-০ ব্যবধানে তখন এগিয়ে ছিল বিলবাও। এ ঘটনায় বন্ধ হয়ে যায় গ্রানাডা ও আথলেটিক বিলবাওয়ের মধ্যকার চলমান ম্যাচটি স্টেডিয়াম ছাড়ার জন্য অনুরোধ করা হয় দর্শকদেরও। ঠিক কী কারণে সেই দর্শকের মৃত্যু হয়েছে- তা অস্পষ্ট। তবে, স্পেনের সংবাদমাধ্যম বলছে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। ম্যাচটি স্থগিত করার পর লা লিগা কর্তৃপক্ষ এই ম্যাচ পরবর্তীতে আয়োজন করা হবে বলে জানিয়েছে। এমএল/
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১