বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০২৩

রংধনু গ্রুপের মালিকানাধীন জমি প্লট ক্রয়-বিক্রয় থেকে সতর্ক থাকার আহবান


বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস এসোসিয়েশন (বিএলডিএ) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রংধনু গ্রুপ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক মো: রফিকুল ইসলাম এবং তার দুই পুত্র  কাওছার আহমেদ অপু, মেহেদী হাসান দিপু ও  পুত্রবধু মালিহা হোসেন  বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও অর্থ লগ্নী প্রতিষ্ঠানের সাথে জমি/প্লট ক্রয়-বিক্রয়সহ নানা ধরনের লেনদেনের মাধ্যমে জালিয়াতি  করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এবং অনেকেই এই সব ভূয়া মালিকানাধীন জমি/প্লট ক্রয় করে প্রতারিত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রাপ্ত অভিযোগগুলো বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস এসোসিয়েশন তদন্ত ও যাচাই বাছাই করে দেখছে।  

এক্ষেত্রে রংধনু গ্রুপের মালিকানাধীন রংধনু বিল্ডার্স লিঃ এর নিকট থেকে কোনো প্রকার জমি/প্লট ক্রয় না করার জন্য ক্রেতা সাধারণকে সতর্ক হওয়ার আহবান জানানো যাচ্ছে। এরপরেও কেউ যদি রংধনু গ্রুপের নিকট থেকে জমি ও প্লট কিনে প্রতারিত হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস এসোসিয়েশন কোন ধরণের দায়িত্ব গ্রহণ করবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১