আপডেট : ০৭ December ২০২৩
যশোর প্রতিনিধি : যশোরে এ বছর ৩ লাখ ৩৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টায় যশোর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস ,জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় তিনি বলেন, আগামী ১২ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলার ২ হাজার ২৯৭টি কেন্দ্রের ৩লাখ ৩৩হাজার ২০১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে (৬-১১) মাস বয়সী শিশু ৩৯ হাজার ৯১১জন এবং (১২-৫৯) মাস বয়সী শিশু ২লাখ ৯৩ হাজার ২৯০ জন রয়েছে। এ কাজে নিয়োজিত থাকবে ৫ হাজার ৫৫৮জন কর্মী। কর্মশালায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. অনুপম কুমার, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১