আপডেট : ০৬ December ২০২৩
ঢাকা থেকে কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ১ জানুয়ারি থেকে এটি চালানোর পরিকল্পনা রয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, পর্যটকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে সদ্য আমদানি করা কোরিয়ান কোচ দিয়ে আরও একজোড়া ননস্টপ আন্তঃনগর ট্রেন পরিচালনা করা যেতে পারে। নতুন এ ট্রেনের তিনটি নাম প্রস্তাব করা হয়েছে। নামগুলো হচ্ছে পালংকি এক্সপ্রেস (কক্সবাজারের প্রাচীন নাম), তরঙ্গ এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস। নতুন এ ট্রেনের নাম্বার হবে ৮১৫ এবং ৮১৬। ট্রেনটি ৩২টি বগির ওপর ১৬টি কোচ নিয়ে চলবে। ট্রেনের আসন সংখ্যা হবে ৭৮০টি। রবিবার থাকবে ট্রেনের সাপ্তাহিক বন্ধ। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী ট্রেনটি (৮১৫) কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায়। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে এবং ছাড়বে ১১টা ১৫ মিনিটে। ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ৩টা ৫০ মিনিটে ও ছাড়বে ৩টা ৫৩ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৪টায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১