বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০২৩

বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) ক্যাডার এসোসিয়েশনের সভাপতি ও সাধারন সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম ও ড. শামীম আহমেদ


বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন এর ২৭ ব্যাচের সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে   মোহাম্মদ শহীদুল ইসলাম ও ড. শামীম আহমেদ কে মনোনীত করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা-১২১৫ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২৭ তম বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদের এক বিশেষ সভায়  এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে সভায় উপস্থিত সকল সদস্য অভিবাদন জ্ঞাপন করেন। মনোনীত সভাপতি এবং সাধারন সম্পাদক আগামী দুই বছরের জন্য স্ব স্ব পদের ন্যাস্ত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন মর্মে অঙ্গীকারবদ্ধ হন এবং তাদেরকে মনোনীত করার জন্য ২৭ তম বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন এর সকল সম্মানিত সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১