আপডেট : ২২ November ২০২৩
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ মাহফুজা বেগম, জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডাঃ রেজাউল করিম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিমুল হক মিল্লাত, উপজেলা প্রানিসম্পদ অফিসার নুরুল আজিজ, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা মৎস্য অফিসার মোখারম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ট্রাগস এসোসিয়শনের কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল আলম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নূরুল আমিন শাহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে জনসচেতনতায় গুরুত্ব দেন। এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেহেদী হাসান নোবেল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১