আপডেট : ১০ November ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি: নির্বাচন সুষ্ঠু হবেই। আইন আছে আইন মানলেই নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি শুক্রবার সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ঝিলমিল অডিটোরিয়াম উদ্বোধন করে তিনি কথা গুলো বলেন। তিনি আরও বলেন,আইন মানতে হবে,সরকার শুধু মানলেই হবে না। সকল রাজনৈতিক দলের যারা বাসে ট্রাকে ডিল মারে আগুন দেয় তাদের কেও আইনের আওতায় আনতে হবে। তারা যদি আইন প্রতিপালন করে,সবাই যদি করি আইন পালন করি যে দলের ই হইনা কেন দেখব কোন সমস্যা নেই। দ্রব্য মূল্য বৃদ্ধি,হরতাল অবরোধ নিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, অবরোধ হরতালে নিন্ম আয়ের মানুষের অবস্থা খারাপ ঠিক তা নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করছেন। তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা করেছে। ট্রাকে করে ন্যায মুল্যে পন্য বিক্রি করছে যারা লাইনে দাঁড়িয়ে নিতে পারে তারাই পাচ্ছে। আমি আশা করি অগ্রাহন মাসে ধান উঠলে ধানের দাম কমবে। চালের দাম কলমে সার্বিক ভাবে কমবে।ইঞ্জিনিয়ার,উকিল প্রত্যাকেই আয় করতে চায় আমরাও আয় করতে চাই,বাজারে কোনো সিন্ডিকেট নেই। তবে দোকান দার দোকান দারে আলোচনা করে তা আমরা কেমনে করব। তার আয় করতে চায় বৈধ ভাবে আয় করলে বাধা নেই অবৈধ ভাবে আয় করলে বাধা আছে। তাহলে মামলা করতে হবে আইনের কাছে যেতে হবে আমার হুকমে ত কাউকে শান্তি দেয়া যাবে না। অভিযোগ তৈরী করে আদালত যেতে হবে সেই সহিষ্ণুতা,ধৈর্য্য আমাদের রাখতে হবে। এসময় পরিকল্পনা মন্ত্রী বলেন,একটি গোষ্ঠী তারা নিজেদের হাতে আইন তুলে নিয়েছে নিজেদের স্বার্থ ছবি দেখি পরিচিত মুখ সংসদ সদস্য ছিল আগে সুনামগঞ্জের দিরাই রোডে বাস ভাঙার নেতৃত্ব দিয়েছে এটা মানুষের তা দেখা উচিত। যারা বাস ভাঙার নেতৃত্ব দেয় তাদের বিষয়ে ভাবা উচিত। যারা বাস ভাঙার নেতৃত্ব দেয় তারা যদি এক্সিডেন্টলি এমপি নির্বাচন হয় আমাদের ভুলে তাহলে মহা খবর আছে সংসদে গেলে আরও খবর আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আন্তর্জাতিক চাপ প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন,আমি ত কোনো চাপ বোধ করলাম নাই। ৫-৬ঘন্টা সভা করলাম আ,লীগ সরকার কয়েক লক্ষ হাজার কোটি কোটি টাকার ৭০-৮০ প্রকল্প পাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতটুকু দেখেছি কোনো চাপ দেখলাম না তিনি সাভাবিক সাহসী নেতৃত্বে আছেন। চাপ থাকলেত আমি আমার এলাকায় গ্রামে আসতাম না। এসময় সুনামগঞ্জ জেলা প্রকৌশলী মাহবুব আলম,উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন,শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খালেদ চৌধুরীসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১