বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ ১ যুবককে আটক করেছে ডিবি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ অসীম (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গিধনিপাড়ার রফিকুল ইসলামের ছেলে অসীম।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর দিক নির্দেশনায় ও এসআই মো.আসগর আলী'র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সদর উপজেলার চরবাগডাঙ্গা ফাটাপাড়া থেকে ২০০ গ্রাম হেরোইনসহ অসীম কে আটক করতে সক্ষম হয়।

অভিযানটি ২৯ অক্টোবর রোববার (শনিবার দিবাগত রাত) পৌণে ৩ টার দিকে চালানো হয়।

আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১