বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০২৩

বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের দিন চট্টগ্রামে যাতায়াত বন্ধ থাকবে যেসব রুটে


চট্টগ্রাম প্রতিনিধি :

আর মাত্র একদিন পর উদ্বোধন হতে যাচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহু প্রতীক্ষার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।’

আগামী ২৮ অক্টোবর শনিবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এসে টানেলের উদ্বোধন করবেন। টানেল উদ্বোধনে আগত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ও সড়ক পথে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য চট্টগ্রামের কিছু পথে সর্বসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সিএমপি‘র পক্ষ থেকে বন্ধ রাখা রাস্তার তালিকা ও চলাচলের বিধিনিষেধের বিষয়ে এক গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সিএমপি‘র ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ সি-বিচ এলাকায় প্রবেশ করতে পারবে না। একইসঙ্গে শনিবার (২৮ অক্টোবর) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিমেন্ট ক্রসিং-কাঠগড় হয়ে কোন যানবাহন সি-বিচ বা এয়ারপোর্ট এলাকায় যেতে পারবে না। এয়ারপোর্টগামী সকলকে সিমেন্ট ক্রসিং থেকে বাম দিকে মোড় নিয়ে বোটক্লাব হয়ে যাতায়াত করতে বলা হয়েছে। বিমান বন্দর মোড় ক্রস করে বাটারফ্লাই পার্ক হয়ে টানেল ও সি-বিচ এলাকায় যাওয়া যাবে না। ফৌজদারহাট আউটার লিংক রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

তাছাড়া সর্বসাধারণের সুবিধার্থে বন্দরগামী যানবাহন আউটার লিংক রোড পরিহার করে 'সিটি গেইট- একে খান- সাগরিকা রোড ক্রসিং- বড়পুল- নিমতলা হয়ে চলাচল করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১