বাংলাদেশের খবর

আপডেট : ১৮ October ২০২৩

ভাঙ্গায় নানা আয়োজনে শেখ রাসেলের জন্ম দিবস পালিত


ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা,দেওয়ালিকা প্রদর্শণ,আলোচনা,বইপড়া উৎসব,দোয়া সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০-তম জন্ম দিবস পালিত হয়েছে। বুধবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এক আলোজনাসভার আয়োজন করা হয়।

আলোচনসভায় শেখ রাসেলের উদ্ভাবনীয় চিন্তা এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভ’মি) মাসুদুর রহমান,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড,ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকবৃন্দ প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১