বাংলাদেশের খবর

আপডেট : ১৮ October ২০২৩

মানিকগঞ্জে শেখ রাসেল দিবস পালিত


মানিকগঞ্জ প্রতিনিধি:

"শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়" প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার( ১৮অক্টোবর) সকালে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।

পরে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি  শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক  রেহেনা আকতার,

এসময়  পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, পৌর মেয়র মো. রমজান আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১