বাংলাদেশের খবর

আপডেট : ১৪ October ২০২৩

সেনবাগে দুর্গাপুজার আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা


সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি \

নোয়াখালীর সেনবাগে আগামী ২০ অক্টোবর থেকে শুরু হওযা হিন্দু ধর্মারম্বীদের সবচেয়ে বড় পুজা শারদীয় দুর্গপুজার আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টার সময় উপজেলার ছমির মুন্সিরহাট শ্রীশ্রী আনন্দমীয় কালী মন্দির কমিটির উদ্যোগে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্দির কমিটির সভাপতি ডাক্তার অসিম চন্দ্র দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দলাল চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন-কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, বিশেষ অতিথি কাবিলপুর ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, কাবিলপুর ইউপি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আমিরুল ইসলাম মুন্সি, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, জেলা যুবলীগ নেতা দিদারুল ইসলাম, ১নং ওয়ার্ড মেম্বার আবু সালেহ ওয়াসিম, ২নং ওয়ার্ড মেম্বার রবিউল হক মানিক, ৫নং ওয়ার্ড মেম্বার মমতাজ উদ্দিন, ৬নং ওযার্ড মেম্বার বেলায়েত হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোস্তফা চৌধুরী প্রমুখ।

সভায় আইনশৃঙ্খলা রক্ষায় মন্দির সিসি টিভি স্থাপন, সকল মসজিদের একই সময় আযান ও নামাজের সময় নির্ধারণ  এবং আযান ও নামাজের সময় মন্দিরে ব্যবহৃত বাহিরের মাইকের ওয়াজ বন্ধ রাখার সিন্ধান্ত গৃহীত হয়। এবছর সেনবাগে  ১৭টি পুজা মন্ডপে দুর্গাপুজা আনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১