আপডেট : ১৩ October ২০২৩
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মরে ভূত হয়ে গেছে। আর কোনোদিন চোখ মেলবে না। তাই তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে ঢাকার প্রবেশপথে আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে বিএনপির উদ্দেশ্যে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ফখরুল নাকি ঢাকা অবরোধ করবে। নারায়ণগঞ্জের এই সমাবেশ থেকে বলতে চাই, জনগণ তাদের জবাব দেবে। আগুন নিয়ে এলে হাত পুড়িয়ে দেব, লাঠি নিয়ে এলে হাত ভেঙে দেব। সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু হয়ে গেল, মেট্রোরেল হয়ে গেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেল। একদিনে একশ সেতুর উদ্বোধন হয়ে গেল। এসব দেখে বিএনপির এখন শুধু জ্বালা আর জ্বালা, অন্তরে জ্বালা। বিএনপি তাদের আমলে শুধু খাম্বা দিয়েছে, বিদ্যুৎ দেয়নি। এখন শেখ হাসিনার আমলে শতভাগ বিদ্যুৎ দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১