আপডেট : ১৩ October ২০২৩
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী প্রতিনিধি : ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ইমাম পরিষদ। শুক্রবার বাদ জুমা শহরের সকল মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল এসে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে এসে জরো হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিম পাড়া বায়তুল মুকারম জামে মসজিদের খতিব মাও. মো. আবদুল কাদেরের সঞ্চালনায় জেলা ইমাম পরিষদের সভাপতি মাও. আবু সাঈদর সভাপতিত্বে বক্তব্য রাখেন মদিনা জামে মসজিদের খতিব আবু ইউসুফ, জেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক থানা পাড়া জামে মসজিদের মাও. মো. ঈসারুল্লাহ, সদস্য মোজাহার উদ্দিন, কলের পুকুর পাড় জামে মসজিদের পেশ ইমাম আবদুল কুদ্দুস প্রমুখ। বক্তারা বলেন, ইসরায়েলের সকল পন্য বর্জন করতে হবে। জরুরি ভিত্তিতে জাতীয় সংসদে শোক প্রস্তাব দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি ফিলিস্তিন মুসলমানদের পাশে বাংলাদেশের সরকারকে দারানোর অনুরোধ জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১