আপডেট : ১৩ October ২০২৩
নাটোর প্রতিনিধি: ডিমের গুণগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নাটোরে ‘বিশ্ব ডিম দিবস’ পালিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) নাটোর প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’। দিবসটি উপলক্ষে এবার তেমন কোনো আয়োজন না থাকলেও প্রাণিসম্পদ অধিদপ্তর ছোট পরিসরে দিবসটি পালন করা হয়। এতে জেলা ট্রেনিং অফিসার ডা:এ কে এম ফজলুল হকের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল আলোচক হিসাবে বক্তব্য দেন, জেলা হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা: মোঃ রুহুল আমিন আল ফারুক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ডা: মোঃ মেহেদী হাসান ভেটেনারি সার্জন, ইউ এল ও নাটোর সদরের ডা: মোঃ মোস্তফা জামান প্রমুখ । সভায় বিভিন্ন উপজেলার ইউ এল ও এবং স্থানীয় খামারীগণ উপস্থিত ছিলেন। এ সময় পথচারীদের মাঝে ডিম বিতরণ করেন ও ডিম সম্পর্কে মানুষকে পরামর্শ দেওয়া হয়। এ সভায় মূল আলোচক তার বক্তব্যে ডিমকে পরিপূর্ণ খাদ্য হিসাবে উল্লেখ করা হয় । সারা পৃথিবীতে মাত্র কয়েকটি খাদ্যকে ‘সুপার ফুড’ হিসেবে আখ্যা দেওয়া হয়- যার মধ্যে ডিম অন্যতম। বর্তমানে বাংলাদেশে ডিমের বাৎসরিক প্রাপ্যতা মাথাপিছু ১৩৫টি, গত বছর এই সংখ্যা ছিল ১৩৬টি। এ বছর ডিমের প্রাপ্যতা কিছুটা কমেছে। নাটোর জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা: মোঃ গোলাম মোস্তফা বলেন, নাটোরে জনপ্রতি ডিমের চাহিদা ১০৪টি হিসাবে ২১ কোটি ১৭ লক্ষ ৮৫ হাজার ৬শ । সেখানে উৎপাদন হয় ২৫ কোটি ১০ লক্ষ। উদ্বৃত্ত রয়েছে ৩ কেটি ৯২ লক্ষ ১৪হাজার ৪শ। এবার ফিডের ক্রাইসিস এবং কিছু খামার সমস্যায় পড়েছে, এ কারণে জনপ্রতি প্রাপ্যতা বাড়েনি। উল্লেখ্য ১৯৯৬ সালে অনুষ্ঠিত আইইসি ভিয়েনা কনফারেন্স থেকে দীর্ঘ ২৭ বছর ধরে বিশ্বব্যাপী চলছে একটি ইতিবাচক ক্যাম্পেইন। যার মধ্যদিয়ে বিশ্বের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিমের প্রয়োজনীয়তার বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে- প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবারে বিশ্বজুড়ে উদযাপিত হয় ‘বিশ্ব ডিম দিবস’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১