বাংলাদেশের খবর

আপডেট : ১৩ October ২০২৩

মানিকগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস পালিত


এস.এম.নুরুজ্জামান,মানিকগঞ্জ প্রতিনিধি:

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি’দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি' এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় দুর্যোগ দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ মাঠে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্টিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সানোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।

এসময় আরোও উপস্থিত ছিলেন,  জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শরিফুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম। এর আগে সচেতনামূলক ভুমিকম্প ও অগ্নিকাণ্ড  বিষয়ক মহড়া প্রর্দশন করা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১