আপডেট : ১৩ October ২০২৩
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ফিলিস্তিনে ইসরায়েলী বর্বরতা হামলার প্রতিবোদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার টরকী বন্দর আর্দশ বড় মসজিদের ব্যানারে জুম্মা নামায বাদে পার্শবর্তী কয়েকটি জামে মসজিদের শত শত মুসুল্লী টরকী বন্দর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশে ধর্মপ্রাণ মুসল্লীরা বক্তব্য রাখেন। বক্তারা ইসরায়েলী বর্বরতা হামলার তীব্র নিন্দা জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১