বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২৩

চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের অফিস উদ্বোধন


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন চিওড়া ইউনিয়ন ব্লাডডোনেশনের অফিস উদ্বোধন করা হয়েছে। গত ১০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া পুরাতন রাস্তার মাথায় অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রাসেল হায়দার।

চিওড়া ইউনিয়ন ব্লাড  ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবি ইকবাল হোসেন জনি, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন, সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ, চিওড়া ইউনিয়ন বøাড ডোনেশনের উপদেষ্টা এনায়েত উল্লাহ মাসুম, মোঃ আবুল হাশেম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মোঃ রনি মজুমদার, হৃদয় হায়দার, আকাশ কর্মকার, রিফাত, রাফি, ফরহাদ, হাছান, মডারেটর ইসমাইল, তানভীরসহ আরও অনেকে।

আলোচনা সভা ও দোয়া-মোনাজাত শেষে ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১