বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২৩

প্রধান শিক্ষকের সঙ্গে অশোভন আচারণের অভিযোগ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে


সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি \

নোয়াখালীর সেনবাগে ক্ষমতার অপব্যবহার,প্রধান শিক্ষকের সঙ্গে অশোভন আচারণ এবং ম্যানিজিং কমিটির সিন্ধান্তের ওপর এখতিয়ার বহিভূত বেআইনী হস্তক্ষেপের করায় সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল জাফর আহম্মদ চৌধুরী বালিকা বিদ্যায়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেনের। গত ৭আগষ্ট সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করে। এরপর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি করে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের অভিযোগটি প্রেরণ করেন। কিন্ত আজ পর্যন্ত কোন প্রতিকার না পেয়ে বুধবার (১১অক্টোর দুপুরে অভিযোগের কপিটি সেনবাগ প্রেসক্লাবে হস্তান্তর করেন প্রধান শিক্ষক।

এ ব্যাপারে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে বুধবার দুপুর ২টা ৫৪ মিনিটের সময় তার মুঠোফোনে কথা বললে তিনি লিখিত অভিযোগের বিষয়টি অবগত নয় বলে জানান।

 সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফা হোসেনের মুঠোফোন কথা বললে তিনি জানান, প্রধান শিক্ষকের সঙ্গে তার এ বিষয়ে সরাসরি কোন কথা হয়ানি। কিন্তু কি কারনে ওই অভিযোগটি করেছের তা তার বোদগম্য নয়।

অভিযোগ সুত্রে জানাগেছে, বিদ্যালয়ের ১ জন কম্পিউটার ল্যাব অপারেটর, ১জন নিরাপত্তা কর্মী ও ১ জন পরিচ্চন্নাতা কর্মী নিযোগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর ০৬/০৭/২০২৩ইং তারিখের ম্যানেজিং কমিটির সভায় আবেদনকারীদের আবেদন যাচাই বাচাই করে সরকারি বিধি মোতাবেক নিয়োগ নির্বাচনী বোর্ড গঠন করা হয়। নিয়োগ নির্বাচনী বোর্ডের একজন হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা হোসেনকে  বিগত ১৬/০৭/২০১৩ইং সকাল ১১.২৬ সময় তাকে তাঁর কার্যালয়ে না পেয়ে মুঠোফোনে অবহিত করা হয়। এরপর ১৯/০৭/২০২৩ইং তারিখ রোজ বুধবার সকাল ১০টার সময় নিযোগ নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠানের জন্য বলেন।

পরবর্তীতে বিগত ১৭/০৭/২০২৩ ইং তারিখ দুপুর ১২.৩৫ মিনিটের সময় শিক্ষা কর্মকর্তা মোবাইল ফোনে প্রধান শিক্ষকে আবেদনকারীদের আবেদন পত্র সহ উনার কার্যালয়ে আসার জন্য নির্দেশ দেন। নির্দেশ অনুয়াই প্রধান শিক্ষক বিগত ১৮/০৭/২০১৩ ইং তারিখ সকাল ১১টার সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার শর্ম সহ নিয়োগ প্রার্থীদের আবেদন পত্র নিয়ে তাঁহার কার্যালয়ে গেলে মাধ্যমিক শিক্ষা অফিসার আবেদন কারীদের আবেদন পর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের উপস্থিতিতে যাচাই বাচাই করেন। একজন প্রাথীর ছবি সত্যায়ীত না থাকায়  তিনি প্রধান শিক্ষককে ওই আবেদন কেন বৈধ করা হইল তার কৈফিয়ত তলব করেন। উত্তরে প্রধান শিক্ষক সভাপতি মহোদয়ের কথা বললে তিনি তাকে দমক দিয়ে বলেন সভাপতি এগুলোর কি বুঝে? এবং তিনি প্রধান শিক্ষকের সাথে অশোভন আচরন করেন। ম্যানেজিং কমিটির বাচাইকৃত আবেদন পত্র তিনি পুনরায় যাচাই বাচাইয়ের  নামে ক্ষমতা অপব্যবহার, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের উপর এখতিয়ার বর্হিভ‚ত বেআইনি হস্তক্ষেপ এবং প্রধান শিক্ষক এর সাথে অশোভন আচরণের কারণে তাঁহার বিরুদ্ধে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্ধান্ত অপমাননা করায় এর প্রতিকার চেয়ে, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বিভাগীয় পরিচালক চট্টগ্রাম, জেলা শিক্ষা অফিসার নোয়াখালী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেনবাগ ও নির্বাহী অফিসার সেনবাগে লিখিত অভিযোগ দাখিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১