বাংলাদেশের খবর

আপডেট : ০৭ October ২০২৩

মোবাইল কিনে না দেওয়ায় ‘বিষপানে’ প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার অভিযোগ


সাইফুল  ইসলাম,  সিংগাইর( মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মোবাইল ফোন সেট   ক্রয়ের  ও ইন্টারনেট সংযোগের  অর্থ না  দেওয়ায় বিষপানে আঁখি আক্তার (১৯) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যার অভিযোগ উঠেছে।  (৭  ই অক্টোবর )  শনিবার  ভোরে  রাজধানীর  মিটফোর্ড  হাসপাতালে চিকিৎসারত অবস্থায়  ঐ নারীর মৃত্যু হয়। আঁখি আক্তার ওই এলাকার মো. ওয়াসিমের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান উপজেলার  চান্দহর ইউনিয়নের ফতেপুর এলাকার ফরিদ হোসেনের মেয়ে আঁখি আক্তারের  দুই বছর আগে   একই এলাকার আব্দুর রহমানের ছেলে মো. ওয়াসিমের সাথে  বিয়ে  হয়। । আখির আক্তারের  স্বামী  বর্তমানে সৌদি প্রবাসী। গত শুক্রবার রাতে গৃহবধূ আখি আক্তার তার স্বামীর কাছে একটি নতুন মোবাইল ও ইন্টারনেট সংযোগের জন্য ৫ হাজার টাকা দাবি করেন। স্বামী মোবাইল ও টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে ঐ  রাতেই  বিষপান করেন।  স্বজনরা টের  পেয়ে  তাকে উদ্ধার করে রাতেই পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার উন্নতি  না হলে  ঐ রাতেই তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।

স্বামী ও শশুর-শাশুরী বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন আখি’র বাবা ফরিদ হোসেন। তিনি বলেন, আমার মেয়েকে আমাদের বাড়িতে যেতে এবং আমাদের সাথে যোগাযোগ করতে দিতো না।

সিঙ্গাইরের শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালেদ মনসুর বলেন, আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১