আপডেট : ০৬ October ২০২৩
মোঃ জহিরুল ইসলাম চয়ন, গলাচিপা(পটুয়াখালী)থেকে: জন্ম- মৃত্যু নিবন্ধন দিবসে জন্মের প্রথম দিন থেকে ৪৫ দিনের মধ্যে দেশের প্রতিটি শিশুর সঠিক জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সঠিক নির্ভুল করার লক্ষ্যে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা দশটায় এক বর্ণাঢ্য রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ২০২৩ সালের মধ্যে প্রত্যেক ইউনিয়ন, পৌরসভা দায়িত্বশীল সচিব সহ সংশ্লিষ্টদের ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন এবং কাজের মূল্যায়নের জন্য তাদেরকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ নাসিম রেজা, আ'লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম। জন্ম- মৃত্যু নিবন্ধন এর গুরুত্ব ও দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, চরকাজল ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১