বাংলাদেশের খবর

আপডেট : ০৩ October ২০২৩

মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু


মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আনোয়ারা বেগম মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মিয়া সওদাগর বাড়ির জয়নাল আবেদীনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান ইমন বলেন, সোমবার চৈতন্যেরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন আনোয় বেগম। এরপর উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা গেছেন।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, চৈতন্যোরহাট এলাকায় এক নারী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার খবর শুনেছি। তবে মারা যাওয়ার বিষয়টি জানা নেই। আমি খোঁজ-খবর নিয়ে দেখছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১