আপডেট : ৩০ September ২০২৩
নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েমনের নড়াইল জেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নড়াইল শহরের হোটেল চিত্রার হল রুমে এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহা সচিব মোঃ মিজানুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব এম ডি ফারুক হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান,ফজলে রাব্বি অনলাইন সিস্টেম এনালিষ্ট । নড়াইল পৌর সান ফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক সালেহা পারভিনের সভাপতিত্ব বক্তব্য রাখেন নিয়াজ মাহফুজ খান টিটো , মতিউর রহমান, শরিফুল ইসলাম ডলার, সোনিয়া ফেরদৌস জুঁথী, উজির আলী , মোঃ ইউনুস, রবিউল ইসলাম রুবেল, মাহাবুবুল ইসলাম. শিল্পী দাস প্রমুখ। সভা শেষে নড়াইল পৌর সান ফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক সালেহা পারভিনকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করা হয়। কমিটি গঠনের আগে কন্ডিার গার্টেন স্কুলের সম্ভাবনা সমস্যসহ নানা বিষয়ে ব্ক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১