বাংলাদেশের খবর

আপডেট : ২৭ September ২০২৩

গলাচিপায় সংসদ সদস্য দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ


মোঃ জহিরুল ইসলাম চয়ন সংবাদদাতা, গলাচিপা (পটুয়াখালী) থেকে:

গলাচিপায় উপজেলার চল্লিশটি অসহায় পরিবারদের মাঝে (৮০) বান ঢেউটিন এবং প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা গৃহ মেরামত বাবদ ২ লক্ষ ৪০ হাজার নগদ অর্থের চেক বিতরণ করেছেন সংসদ সদস্য এস, এম, শাহজাদা।  বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের গরীব অসহায় মানুষের কল্যাণে বিশ্বে আজ সমাদৃত।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জননেতা মোঃ শাহিন শাহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন

 উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরূনবী, কৃষি অফিসার আরজু আকতার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা পি আই ও খোকন চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ।

উল্লেখ্য যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থবছরের প্রধানমন্ত্রীর সহায়তা থেকে এমপির বরাদ্দকৃত এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিগণ গণমাধ্যম কর্মী সাংবাদিকবৃন্দ ও সরকারি কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১