আপডেট : ২২ September ২০২৩
কেরানীগঞ্জে প্রতিনিধি: বিএনপি জামায়াত দল এখন তিন ভাগে বিভক্ত একটি খালেদা জিয়ার দল একটি তারেক জিয়ার দল ও একটি তৃণমূল দল বিএনপির জামাত সরকারের আমলে বিএনপি জামাত সরকারের দেশ ছিল সন্ত্রাসের ভূমি ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা বাস স্টানে আজ বিকেলে ৪টায় তিনি আরো বলেন, জিনজিরা একটি পরিচিত ব্যবসায়ী কর্মস্থল হিসেবে বাংলাদেশ নয় বিশ্ব বাসির কাছে পরিচিত। এছাড়া কেরানীগঞ্জ এক সময় সন্ত্রাসীদের আবাসস্থল ছিল এখন আর কেরানীগঞ্জে কোন বাহিনী নেই। আওয়ামীলীগ সরকারের একটি বড় চ্যালেঞ্জ ছিল কেরানীগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা আমরা আজ তা করে দেখিয়েছি। আওয়ামীলীগ সরকার নৈরাজ্য বিশ্বাস করে না আমরা উন্নয়নে বিশ্বাস করি। আমরা কেরানীগঞ্জ স্কুল কলেজ মাদ্রাসা, মসজিদ রাস্তাঘাট উন্নয়নের রোল মডেল করেছি। আমার সরকার গৃহহীন ভূমিহীনদের ঘর প্রদান করে কেরানীগঞ্জ কে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করেছে। প্রায় আড়াই কোটি সাধারণ মানুষের মধ্যে ১০ টাকায় চাল খাওয়াচ্ছে। তিনি বিএনপি জামায়াতের নৈরাজ্য সমালোচনা করে বলেন,বিএনপির দ্বাদশ সংসদ নির্বাচনে জামানত হারাবে। আমি বিশ্বাস করি শেখ হাসিনা যে উন্নয়ন করেছে তাতে সাধারন মানুষ আমাদের আবারো নির্বাচিত করবে। বিএনপি জামায়াত সম্মাননা দলগুলোর মাথা খারাপ হয়ে গেছে। তারা আবারো আগুন সন্ত্রাস এর পথ বেছে নিতেচায়। আমি আওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মীকে সজাগ থাকতে বলেন। জিনজিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি মোঃ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজি মোঃ মজিবর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য আজহার বাঙ্গালী, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজি মোঃ সেলিম আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়য়ক সম্পাদক আশরারুল ইসলাম আশু,ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য হাজি ফিরোজ আলম। কর্মী সভায় বক্তব্যরাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ সাকুর হোসেন সাকু,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ম.ই মামুন,ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেন। এসময় জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১