বাংলাদেশের খবর

আপডেট : ২১ September ২০২৩

ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যার অভিযোগ


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট পাটগ্রামে গলায় ফাঁস দিয়ে বিউটি বেগম (৩০), নামে এক নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাধানাথ গ্রামের এ ঘটনা ঘটে।

বিউটি বেগম (৩০) ওই গ্রামের মো: জান্নাতুল ইসলাম এর স্ত্রী। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয়রা জানায়, মৃত বিউটি বেগম দীর্ঘদিন হতে মানসিক রোগে ভুগছেন। আজ সকালে নিজ ঘরের দরজা খুলতে যায় তার মেয়ে আতশি (৭)। দরজা খুলেই দেখতে পায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রয়েছে মায়ের লাশ। পরে প্রতিবেশী লোকদের সহায়তায় গৃহবধুর শ্বশুরবাড়ির লোকজন তাকে ঘরের ধরণা হতে ওড়না কেটে মাটিতে শোয়ানো অবস্থায় রাখে। ততক্ষণে গৃহবধূর মৃত হয়েছে বলে প্রতিবেশী ও শশুর বাড়ির লোকজন নিশ্চিত হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে  জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১