বাংলাদেশের খবর

আপডেট : ১৭ September ২০২৩

কলাপাড়ায় প্রথম পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধণ


মো: দোলন ঢালী, কলাপাড়া উপজেলা প্রতিনিধি,পটুয়াখালী :

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথম পর্যায়ে এক লাখ ৫৯ হাজার ৯২৬ জন ভোটারকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধণ করা হয়েছে।

রোববার সকাল ১১টায় কলাপাড়া পৌর শহরের শেখ কামাল অডিটরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। উপজেলার ১২ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

স্মার্ট কার্ড বিতরনী উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ'র মহাপরিচালক(গ্রেড-১) বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মে. জাহাঙ্গীর হোসেন। 

উল্লেখ্য, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) নির্বাচনী আসনের কলাপাড়া উপজেলায় দুই লাখ এক হাজার ৩৯৬ জন ভোটারের মধ্যে প্রথম পর্যায় ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটার হওয়া কলাপাড়া উপজেলার মোট এক লাখ ৫৯ হাজার ৯২৬ জন ভোটারকে এ স্মার্ট কার্ড দেয়া হবে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১