আপডেট : ১৬ September ২০২৩
আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া- ৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির দেশজুরে সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতেই আওয়ামীলীগ শান্তি সমাবেশ করছে। বিএনপি একটি আগুন সন্ত্রাসী রাজনৈতিক দল। এরা গণতন্ত্রের নামে জালাও পোড়াও করে দেশের মধ্যে বিশৃংখলা সৃষ্টির করছে। বাংলাদেশ আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছে। দুই একটি রাজনৈতিক দল নির্বাচনে না এলে তাতে করে যায় আসে না। শনিবার সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে স্মার্ট বাংলাদেশ বিনিমার্নে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারী ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন, তিনি বলেন, বিএনপি জানে দেশের জনগণ জামায়াত বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তারা নির্বাচনে আসলে জনগন তাদেরকে ভোট দিবে না যে কারনেই একটি মরা ইস্যু তত্বাবধায়ক সরকার ধুমু তুলে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এই স্বপ্ন কখনোই সফল হবে না। জামায়াত- বিএনপি বেশী বাড়াবাড়ী করলে বাংলাদেশ আওয়ামীলীগ বসে থাকবে না। তাদের প্রতিটা ষড়যন্ত্রে জবাব দিবে। সোহান কোচিং এর প্রতিষ্ঠাতা নাহিদুল ইসলাম সোহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামীলীগের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১