আপডেট : ১৬ September ২০২৩
লালমনিরহাট প্রতিনিধি: এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। নতুন কমিটিতে ফরহাদ আলী হিমেলকে সভাপতি এবং হুসাইন মোঃ নাঈমুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জেলা ছাত্রলীগের ফেসবুক পেজ'এ প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ পাওয়া নতুন কমিটিতে রবিউল ইসলাম, ওমর ফারুক, মাহমুদুর হাসান সুমন, মাহেদুল ইসলাম মাহীকে সহ-সভাপতি, আব্দুল্লাহ আল মাহমুদ রায়হান ও আব্দুল্লাহ আল শিহাবকে যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাম রসূল জীম ও আহসান আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক, মোঃ নাসির উদ্দিন সরকার নাঈমকে প্রচার সম্পাদক এবং নিলয় কুমারকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১