বাংলাদেশের খবর

আপডেট : ১৪ September ২০২৩

কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার ৩৫০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ


ঢাকার কেরানীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার ৩৫০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত আনুমানিক ৩ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা ও মৎস্য অধিদপ্তর কেরানীগঞ্জ, ঢাকার যৌথ উদ্যোগে ধলেশ্বরী ব্রীজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাতক্ষীরা থেকে চট্রগ্রামগামী ০৩ টি বাস ও ০২ টি ট্রাক তল্লাশী করে প্রায় ৩,৩৫০ (তিন হাজার তিনশত পঞ্চাশ) কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: আশিক উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১